শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ এর মার্চ পাস্ট ও মনোজ্ঞ ডিসপ্লের মহড়া অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪মার্চ) সকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ মহড়া অনুষ্ঠিত হয়।
এসময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম, উপজেলা যুব উন্নয়ন অফিসার মিজানুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস প্রমূখ। এছাড়াও উপস্থিত ছিলেন বিভিন্ন প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থী এবং শিক্ষকবৃন্দ।

দিবসটিকে সুন্দর ও সুশৃঙ্খলভাবে উপদযাপনের লক্ষ্যে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন নানাবিধ কার্যক্রম হাতে নিয়েছেন। যারমধ্যে রয়েছে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, ২৬শে মার্চ প্রত্যুষে একত্রিশ বার তেপাধ্বনি, মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ ও শরীরচর্চা প্রদশর্ণী, মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়া ও প্রার্থনা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন। এছাড়াও বিকালে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে থাকছে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।