লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগন্জ্ঞ বাজারে অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আজ শুক্রবার ভোর সোয়া চারটায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
বাজারটি স্থানীয় কৃষক পল্লী বলে জানিয়েছেন ০১ ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের আসমান । তিনি বলেন,আমি রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ নেয়।
সেখানে নিত্যপ্রয়োজনীয় কসমেটিকস ও চা পাওয়া যেত।এবং এই সামান্য চা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ক্ষতিগ্রস্ত দোকানী সংসার চালাতেন।
রায়পুর ফায়ার সার্ভিসের সদস্য বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া তিনি বলেন, এখানে প্রায় ১ লাখ পনেরো হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।