• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

টিসিবির ট্রাকের পেছনে মা-বোনসহ অসংখ্য মানুষ ছুটছে-রাশেদ খান মেনন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২২, ০৮:১৭ পূর্বাহ্ণ
টিসিবির ট্রাকের পেছনে মা-বোনসহ অসংখ্য মানুষ ছুটছে-রাশেদ খান মেনন

টিসিবির ট্রাকের পিছনে মা-বােন সহ অসংখ্য মানুষ ছুটছে এই পরিস্থিতি দেখলে বঙ্গবন্ধু স্বস্তি বােধ করতেন
না। অথচ এখন তার দলের অনুসারিরা দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে মানুষের কষ্টের বিষয়টি উপহাস করে উড়িয়ে
দেয়। বলে বাংলাদেশের চাইতেও আমেরিকার ইউরােপ-এ জিনিষপত্রের দাম কয়েকগুন বেশি রেড়েছে,
বেশি বেড়েছে ভারত ও শ্রীলংকাতেও তবে, তারা ফুড যােগান দিয়ে রেশনিং ব্যবস্থার মাধ্যমে নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করছে। এই কারনেই আমরা রেশনিং ব্যবস্থা চালু করার কথা বলছি,বলা হয় রেশনিং ব্যবস্থায় দুর্নীতি হয় স্বজনপ্রীতি হয় দেখিয়ে দিন তেমনি ১ কোটি কার্ড বিতরণে কোন দুর্নীতি হয়নি! দুর্নীতি এখন
সমাজের অংশ বানিয়ে ফেলা হয়েছে। সুতারাং এমন কথা বলে রেশনিং চালু করার বিরুদ্ধে যুক্তিদেয়া চলবে
না। আর যখন আমরা খাদ্যের দাবীতে অন্যের উপর নির্ভরশীল ছিলাম তখন বিশ্বব্যাংকের কথা শুনতে হয়েছে এখন আমরা খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এখন তাদের কথামত চলতে হবে কেন?’
আজ বৃহস্পতিবার (২৪ মার্চ ২০২২) বিকেলে বরিশালের নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরি পরিদর্শণ ও লাইব্রেরিতে বঙ্গবন্ধু কর্নার স্থাপনের ঘােষণা দিয়ে আলােচনা সভায় ওয়ার্কার্স পার্টির সভাপতি জননেতা রাশেদ খান মেনন এমপি
এ কথা বলেন।
মেনন আরাে বলেন, বানিজ্যমন্ত্রী স্বীকার করেছেন টিসিবির ট্রাকের পিছনে মধ্যবিত্তরাও লাইন দিচ্ছে,সেটাকে একটি ব্যবস্থার মধ্যে আনার দোষ কি?
নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির প্রতিষ্ঠাতা অধ্যাপক নজরুল হক নীলুর সভাপতিত্বে অনুস্ঠিত এই সভায় আরাে বক্তব্য রাখেন, রাজনীতিবিদ খান আলতাফ হোসেন ভুলু,শিক্ষাবিদ অধ্যক্ষ আব্দুল মোতালেব হাওলাদার,
সাবেক এমপি এডভােকেট শেখ টিপু সুলতান, অধ্যাপক টুনু রানী কর্মকার, মােজাম্মেল হক ফিরােজ,হিরণ কুমার মিঠু,সংস্কৃতিজন মুকুল দাস, আমিনুল ইসলাম খোকন, সিমা রাণী শীল,জামাল আজাদ,কাজি ফিরোজ,শামিল শাহরোখ তমাল প্রমূখ।
এর পূর্বে নীলু-মনু ট্রাস্ট ও পাবলিক লাইব্রেরির উপদেষ্টা জনাব রাশেদ খান মেনন-এর শুভ আগমন উপলক্ষ্যে ট্রাষ্টের ডােনার অধ্যাপক মাহমুদা বেগম মনু সহ ট্রাষ্টের সদস্যগন তাকে ফুলের শুভেচ্ছা জানান।