• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

লক্ষ্মীপুরে রায়পুর বাজারে অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২২, ১৮:০৯ অপরাহ্ণ
লক্ষ্মীপুরে রায়পুর  বাজারে অগ্নিকাণ্ড

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার হায়দরগন্জ্ঞ বাজারে অগ্নিকাণ্ডে একটি চায়ের দোকান পুড়ে গেছে। এতে প্রায় লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী। আজ শুক্রবার ভোর সোয়া চারটায় দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বাজারটি স্থানীয় কৃষক পল্লী বলে জানিয়েছেন ০১ ইউনিয়ন পরিষদের সদস্য আবু তাহের আসমান । তিনি বলেন,আমি রাতে খবর পেয়ে ফায়ার সার্ভিসের খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণ নেয়।

সেখানে নিত্যপ্রয়োজনীয় কসমেটিকস ও চা পাওয়া যেত।এবং এই সামান্য চা ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র বিক্রি করে ক্ষতিগ্রস্ত দোকানী সংসার চালাতেন।

রায়পুর ফায়ার সার্ভিসের সদস্য বলেন, আগুন লাগার সংবাদ পেয়ে একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এছাড়া তিনি বলেন, এখানে প্রায় ১ লাখ পনেরো হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।