• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুন্দরগঞ্জে হত্যা দিবস পালনে,শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৫, ২০২২, ১৮:০৪ অপরাহ্ণ
সুন্দরগঞ্জে হত্যা দিবস পালনে,শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলন

মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

জেলার সুন্দরগঞ্জে গণহত্যা দিবস পালনে শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বল করা হয়েছে।

শুক্রবার সন্ধায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়। এরআগে উপজেলা পরিষদের সভাকক্ষে গণহত্যা দিবসের আলোচনা সভানুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আশরাফুল আলম সরকার লেবু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক সৈয়দা খুরশিদ জাহান স্মৃতি, থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) এমএ আজিজ, উপজেলা কৃষি কর্মকর্তা রাশিদুল কবির, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, বীরমুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম, সুন্দরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন বুলু, প্রধান শিক্ষক ও সাংবাদিক এ মান্নান আকন্দ, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ কমান্ডের সভাপতি বাবলু মিয়া প্রমূখ।

আলোচনা শেষে উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্জ্বল শেষে বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।