কামরুল শিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জমিয়াতুল মোদার্রেছীন পক্ষ থেকে চরফ্যাশন উপজেলার বিভিন্ন মাদ্রাসার অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের মধ্যে চেক বিতরণ করেন সংসদ সদস্য আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব ।জমিয়াতুল মোদার্রেছীনের সাধারণ সম্পাদক অধ্যাপক সাংবাদিক কামরুজ্জামানের সঞ্চালনা সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন ,আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসলে কোনো গরিব থাকবে না। বিএনপি মানুষের কল্যাণে কাজ করেনা। দোষ খুঁজে দেশের অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করে ।যার ফলে মানুষ বিএনপি থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। এরপর বিকাল চারটা তিনি জেলা লিগ্যাল এইড পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে যোগদান করেন ।জেলা দায়রা জজ লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান মোহসিনুল হক এর সভাপতিত্বে প্রধান অতিথি সাবেক উপমন্ত্রী আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেন আমার নির্বাচনী এলাকার মানুষের দোরগোড়ায় আইনি সেবা পৌঁছে দিতে উপজেলা পর্যায়ে আদালতে স্থাপন করা হয়েছে। প্রভাবশালী কিংবা অর্থের বিনিময়ে যেন বিচার কার্যক্রম ভেস্তে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে