গৌরনদী প্রতিনিধি \ ২৫ মার্চ গণহত্যা দিবসে বরিশালের গৌরনদী সরকারী কলেজ অভ্যন্তরের বধ্যভূমিতে মোমবাতি প্রজ্জলন করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় উপজেলা প্রশাসনের আয়োজনে মোমবাতি প্রজ্জলন শেষে সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী, পৌরসভার মেয়র মোঃ হারিছুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস, সরকারী গৌরনদী কলেজের অধ্যক্ষ প্রফেসর মাহাবুবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি এইচ এম জয়নাল আবেদীন সহ অন্যান্যরা।