• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদী উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ০৯:০৮ পূর্বাহ্ণ
গৌরনদী উপজেলা চেয়ারম্যানের মায়ের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

গৌরনদী প্রতিনিধি \ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ফুফাতো ভাইয়ের সহধর্মীনি, বরিশাল জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গৌরনদী উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী’র মা বেগম উম্মে সালমা (৮৫) বাধ্যর্কজনিত কারণে শুক্রবার দিবাগত রাতে উপজেলার নাঠৈ গ্রামের নিজ বাড়িতে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহির….রাজিউন)। তিনি পাঁচ ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও মন্ত্রী আলহাজ্ব আবুল হাসানাত আব্দুল্লাহ এমপি সহ বিভিন্ন রাজনৈতিক, প্রশাসনিক, সামাজিক, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দরা গভীর শোক প্রকাশ করেছেন।