• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে স্বাধীনতা দিবস পালিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ণ
গৌরনদীতে স্বাধীনতা দিবস পালিত

গৌরনদী প্রতিনিধি \ নানা কর্মসূচীর মধ্য দিয়ে বরিশালের গৌরনদী উপজেলা প্রশাসনের আয়োজনে মহান স্বাধীনতা ও জাতিয় দিবস পালিত হয়েছে।
শনিবার সূর্যদ্বয়ের সাথে সাথে থানা চত্বর থেকে একত্রিশবার তোপধ্বনির মধ্যদিয়ে দিবসের সূচনা করা হয়। এরপরই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অস্থায়ী প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন ও স্বাধীনতা যুদ্ধে শহিদ মুক্তিযোদ্ধাদের উদ্দেশ্যে পুষ্পস্তাবক অর্পণ করা হয়। পরে সরকারী পাইলট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলণ, শান্তির পায়রা ও বেলুন-ফেস্টুন উড়িয়ে দিবসের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলাম প্রিন্স, ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, জিনিয়া আফরোজ হেলেন, ওসি মোঃ আফজাল হোসেন সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা সহ মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। অপরদিকে সকালে উপজেলার মাহিলাড়া এ এন মাধ্যমিক বিদ্যালয়ের আয়োজনে বর্নাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বক্তব্য রাখেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি ও জাতীয় পদকপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। একইদিন দুপুরে হাসপাতাল ও এতিম খানায় উন্নতমানের খাবার পরিবেশন করা হয়। রাতে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।