• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপিত.

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৬, ২০২২, ০৮:৫৯ পূর্বাহ্ণ
যথাযোগ্য মর্যাদায় বোরহানউদ্দিনে মহান স্বাধীনতা দিবস ২০২২ উদযাপিত.

..

শাহরিয়ার হিমু, বোরহানউদ্দিন প্রতিনিধি: ভোলার বোরহানউদ্দিনে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২২ উদযাপন করার হয়েছে। শনিবার (২৬শে মার্চ) প্রত্যুষে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে আনুষ্ঠানিকভাবে স্বাধীনতা দিবসের ধারাবাহিক কার্যক্রম শুরু হয়।

ভোর সাড়ে ছয়টায় মুক্তিযুদ্ধে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদনের উদ্দেশ্যে শহিদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করে ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।

এরপর একে একে স্মৃতিস্তম্বে পুষ্পস্তবক অর্পণ করেন, বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামী লীগ, বোরহানউদ্দিন পৌরসভা, বোরহানউদ্দিন থানা সহ রাজনৈতিক অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি/বেসরকারি, সামাজিক ও শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তা/কর্মচারী, শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ সহ সকল শ্রেণি পেশার মানুষ।

সকাল সাড়ে আটটায় বোরহানউদ্দিন সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে উপজেলা প্রশাসন কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সংগীত পরিবেশন, পুলিশ, আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস, স্কাউট, গার্লস গাইড, স্কুল-কলেজের ছাত্র-ছাত্রী এবং শিশু কিশোর সমাবেশে সালাম গ্রহণ এবং কুচকাওয়াজ ও মনোজ্ঞ ডিসপ্লে অনুষ্ঠিত হয়। তারই সাথে মহান মুক্তিযুদ্ধের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়। উপজেলা নির্বাহী অফিসার মো. সাইফুর রহমান এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেব উপস্থিত ছিলেন ভোলা-২ আসনের মাননীয় সংসদ সদস্য আলী আজম মুকুল।

বিশেষ অথিতি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান আবুল কালাম আজাদ, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা আ’লীগ সভাপতি জসিম উদ্দিন হায়দার, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ মিয়া, বোরহানউদ্দিন থানা অফিসার ইনচার্জ শাহীন ফকির বিপিএম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আহমদুল্লাহ মিয়া সহ জাতীর সূর্য সন্তান বীর মুক্তিযোদ্ধা বৃন্দ, সরকারি-বেসরকারি দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও সকল শ্রেণি-পেশার মানুষ।

এছাড়াও দিবসটিকে ঘিরে নানাবিধ কার্যক্রম বাস্তবায়ন করা হয় যার মধ্যে অন্যতম মুক্তিযুদ্ধ বিষয়ক চলচ্চিত্র প্রদর্শন, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানের দোয়া ও প্রার্থনা, হাসপাতালে উন্নত মানের খাবার পরিবেশন। এছাড়াও বিকালে রয়েছে প্রীতি ফুটবল ম্যাচ এবং সন্ধায় উপজেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে থাকছে সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান।