• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই পাশে দাঁড়ালেন সাংসদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২২, ১১:৫৮ পূর্বাহ্ণ
চরফ্যাশনে অগ্নিকাণ্ডে ১৫ দোকান পুড়ে ছাই পাশে দাঁড়ালেন সাংসদ

কামরুল সিকদার চরফ্যাশন থেকে
চরফ্যাশন ভয়াবহ অগ্নিকাণ্ডে 15 দোকান পুড়ে ছাই হয়ে গেছে ।গত রবিবার রাত আড়াইটা শরিফাস্তায়’ দুর্ঘটনা ঘটে ।ফায়ার সার্ভিসের ঘন্টাখানেক চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে ।এতে প্রায় বেসরকারিভাবে 7 থেকে 8 কোটি টাকার মালামাল পুড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে ব্যবসায়ীদের দাবি করেছেন। তবেকারও মতে এ আগুন কিভাবে লেগেছে তা বুঝে উঠতে পারে নাই ।তবে কারও কারও মতে বিদ্যুতের তার এলোমেলো এবং ছিদ্র ছিল বিধায় এই আগুনের সূত্রপাত হয় ।আবার কেউ কেউ ধারণা বিদ্যুতের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে ।ফায়ার সার্ভিস স্টেশন ম্যানেজার আসাদুজ্জামান জানান ,সঠিক তদন্ত না হওয়া পর্যন্ত নিশ্চিত করে বলা যাচ্ছে না কি কারনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে ।খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আল নোমান ভোলা চরফ্যাশন ও মনপুরা আসনের সংসদ সদস্য আলহাজ্ব আব্দুল আল ইসলাম জ্যাকব দুর্ঘটনাস্থল ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে তাদের আর্থিক সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।