• ২৪শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১০ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরের গঙ্গাচড়ায় ৭৭বোতল ফেনসিডিলসহ আটক ১

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২২, ১৪:০৫ অপরাহ্ণ
রংপুরের গঙ্গাচড়ায় ৭৭বোতল ফেনসিডিলসহ আটক ১

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুরের গঙ্গাচড়া মডেল থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ৭৭ বোতল ফেনসিডিলসহ একাধিক মাদক মামলার আসামী মতিয়ার রহমান (২১) আটক হয়েছে। আটক মতিয়ার লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার তালুক সাখাতি গ্রামের আব্দুস সালামের ছেলে। শুক্রবার (২৫ মার্চ)রাতে উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের এসকেএস বাজার এলাকায় রংপুর-কাকিনা সড়ক থেকে তাকে আটক করে পুলিশ।

থানা পুলিশ জানায়, মতিয়ার রহমান চিহ্নিত মাদক কারবারি। সে দীর্ঘ দিন থেকে ফেনসিডিল, গাঁজাসহ বিভিন্ন মাদকের ব্যবসা করে আসছিলো। একাধিকবার সে মাদকসহ পুলিশের হাতে আটক হয়েছিলো। শুক্রবার রাতে মতিয়ার মোটরসাইকেলের ট্যাংকির মধ্যে ফেনসিডিল নিয়ে রংপুর শহরের দিকে যাচ্ছিলো। এ সময় গোপন সংবাদে গঙ্গাচড়া মডেল থানার ওসি সুশান্ত কুমার সরকার এর নেতৃত্বে এস আই সত্যেন্দ্র রায়, এরশাদ কৌশলে মতিয়ারকে আটক করে।

ওসি সুশান্ত কুমার সরকার জানান, মতিয়ার একাধিক মাদক মামলার আসামী খোঁজ নিয়ে জেনেছি তার মা সুফিয়া বেগম বুড়িও মাদকের কারবারি করে। তার মায়ের বিরুদ্ধেও একাধিক মাদক মামলা রয়েছে। আটক মতিয়ারকে জিজ্ঞাসাবাদ শেষে কোর্ট হাজতে প্রেরণ করা হয়েছে। থানা পুলিশের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান তিনি