• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগ‌ঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৭, ২০২২, ০৯:৪০ পূর্বাহ্ণ
গোপালগ‌ঞ্জে সড়ক দূর্ঘটনায় বৃদ্ধ নিহত

স্টাফ রি‌পোর্টার, গোপালগঞ্জ : গোপালগ‌ঞ্জে গা‌ড়ি চাপায় সা‌হেব আলী ফ‌কির (৭৫) না‌মে এক বৃদ্ধ নিহত হ‌য়ে‌ছেন।

অাজ রোববার সকালে ঢাকা-খুলনা মহাসড়‌কের গোপালগঞ্জ শহ‌রতলীর চেচা‌নিয়াকা‌ন্দি এলাকায় এ দূর্ঘটনা ঘ‌টে।

‌নিহত সা‌হেব অলী ফ‌কির গোপালগঞ্জ সদর উপ‌জেলার রঘুনাথপুর ইউ‌নিয়‌নের চরপাড়া গ্রা‌মের নবাব অালী ফ‌কি‌রের ছে‌লে।

হাইও‌য়ে থানা পু‌লি‌শের ঘোনাপাড়া ফাঁ‌ড়ির উপ-প‌রিদর্শক নুর স‌লেমান জানান, সকা‌লে ঘটনাস্থ‌ল দি‌য়ে রাস্তা পারাপা‌রের সময় অজ্ঞাত এক‌টি গা‌ড়ির চাপায় ওই বৃদ্ধ গুরুতর অাহত হন।

প‌রে স্থানীয়রা উদ্ধার ক‌রে গোপালগঞ্জ ২৫০ শয‌্যা‌বি‌শিষ্ট জেনা‌রেল হাসপাতা‌লে নি‌য়ে অাস‌লে কর্তব‌্যরত চি‌কিৎসক তা‌কে মৃত ঘোষণা ক‌রেন।

তি‌নি অা‌রো জানান, প‌রিবা‌রের অা‌বেদ‌নের প্রেক্ষি‌তে লাশ স্বজন‌দের কা‌ছে হস্তান্তর করা হ‌য়ে‌ছে। #