মোঃ আসাদুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধি:
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় মদ খেয়ে মাতাল অবস্থায় কলেজ পিয়নকে আহত করেছে এক যুবক।
স্থানীয়দের নিকট থেকে জানা গেছে, রবিবার দুপুরে পৌর শহরের ৮নং ওয়ার্ডের কলেজ পাড়া মহল্লার মসলা হোসেন আলীর বাড়িতে আশ্রিত নাতি জনি মিয়া(২৮) মদ খেয়ে মাতাল হয়ে ধারালো ছুরি নিয়ে হোসেন আলীকে মারতে যায়। এসময় হোসেন আলীর স্ত্রী পাশের কলেজে ছুটে এসে তা জানায়। এতে সুন্দরগঞ্জ ডি ডব্লিউ সরিকারি কলেজের পিয়ন শামসুল হক এগিয়ে গেলে নেশাগ্রস্ত মাতাল জনি মিয়া নানা হোসেন আলীকে ছেড়ে দিয়ে শামসুল হককে ছুরিকাঘাত ও মারতে থাকে। তার চিৎকারে কলেজ স্টাফ ছুটে গিয়ে তাকে উদ্ধার করে সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান। বর্তমানে শামসুল হক সেখানে চিকিৎসাধীন রয়েছেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল গিয়ে মাতাল জনি মিয়াকে গ্রেফতার করে থানায় নিয়ে যায়। নেশাগ্রস্ত জনির অত্যাচারে আশেপাশের লোকজন অতিষ্ঠ বলে অনেকে জানিয়েছেন। পুলিশ তাকে গ্রেফতার করায় এলাকার সবাই শান্তির নিশ্বাস ফেলেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় কোন মামলা হয়নি। জনি মিয়া পৌরসভার মতিয়ার দফাদারের ছেলে।