ইতালি প্রতিনিধিঃ
মহান স্বাধীনতা দিবসে ইতালি আওয়ামী লীগের উদ্দ্যোগে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।স্বাধীনতার ৫১বছর পূর্তি উপলক্ষ্যে ইতালি আওয়ামী লীগের উদ্দ্যোগে রাজধানী রোমের এক রেষ্টুরেন্টে আলোচনা সভা ও বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক হাসান ইকবালের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন রোম ও রোমের বাইরের আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের সর্বস্তরের নেতা-কর্মীবৃন্দ। ইতালি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসান ইকবাল সভায় উপস্থিত সকল নেতৃবৃন্দের সাথে পরিচয় করিয়ে দেন। ইতালি আওয়ামী লীগের সভাপতি হাজী মোঃ ইদ্রিস ফরাজী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর পরিবার ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি বঙ্গবন্ধুর সুযোগ্য উত্তরসূরী বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করে গণতন্ত্রের ভিতকে মজবুত করার দৃপ্ত অঙ্গীকার ব্যক্ত করেন।তিনি আরও বলেন, পবিত্র রমজান মাসেই ঘোষণা করা হবে ইতালি আওয়ামী লীগের সম্মেলন কবে অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং তা হবে ইতালি আওয়ামী লীগের সর্বস্তরের নেতাকর্মীদের অংশগ্রহণের মাধ্যমেই। সভাপতির বক্তব্যের পরই দেশাত্ববোধক গানের সাথে নৃত্য ও সঙ্গীত পরিবেশিত হয়।