• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গোপালগঞ্জে ৪টি অবৈধ ইটভাটাকে ৯ লাখ টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২২, ১১:১৫ পূর্বাহ্ণ

স্টাফ রিপোর্টার, গোপালগঞ্জ : গোপালগঞ্জে অভিযান চালিয়ে ৪টি অবৈধ ইটভাটা গুড়িয়ে দিয়ে ৯ লাখ টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

আজ সোমবার সকালে সদর উপজেলার কেকানিয়া ও চর পুকুড়িয়া গ্রামে পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আকতার অভিযান চালিয়ে এ জরিমানা করেন।

পরিবেশ অধিদপ্তরের গোপালগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আসাদুজ্জামান জানান, সদর উপজেলার কেকানিয়া ও চর পুকুড়িয়া গ্রামে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের একটি দল।

এসময় অবৈধ চিমনী ও কাঠ পোড়ানোর দায়ে মেসার্স আরআরবি, মেসার্স লালপরি-লীল পরী, মেসোর্স এসকেবি ও মেসার্স স্টার ব্রিকস নামের ৪টি ইটভাটা উচ্ছেদ করা হয়। এ সময় ও চার ইটভাটার মালিককে বিভিন্ন অংকে ৯ লাখ টাকা জরিমানা করেন পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফয়েজুন্নেছা আকতার। এ অভিযানে পরিদর্শক মনিরুজমান শেখ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা উপস্থিত ছিলেন। #