• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২২, ২০:২৪ অপরাহ্ণ
গৌরনদীতে টিসিবি’র পণ্য বিক্রি শুরু

গৌরনদী প্রতিনিধি :
বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়নের এক হাজার ৭৬ জন কার্ডধারী পরিবার প্রধানের মাঝে টিসিবি পণ্য বিক্রয় শুরু করা হয়েছে।
সোমবার দিনব্যাপী ইউনিয়নের বিল্বগ্রাম হাট ও ইউনিয়ন পরিষদে পণ্য বিক্রয়ের উদ্বোধণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন ডিলার ও উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আবু সাঈদ নান্টু, ইউপি সদস্য হাসান আল মামুন, মিজানুর রহমান সরদার, নূর আলম সরদার, ইউপি সচিব সৌরভ ভট্টাচার্য্য প্রমূখ।