• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে রেশন কার্ড কর্তনের প্রতিবাদে সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২২, ২০:২১ অপরাহ্ণ
গৌরনদীতে রেশন কার্ড কর্তনের  প্রতিবাদে সড়ক অবরোধ

গৌরনদী প্রতিনিধি :
দশ টাকা মূল্যের চাল ক্রয়ের রেশন কার্ড ফিরে পাওয়ার দাবীতে মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করেছে শতাধিক ভুক্তভোগীরা।
সোমবার বিকেলে ঢাকা-বরিশাল মহাসড়কের গৌরনদী উপজেলার বার্থী বাসষ্ট্যান্ডে মানববন্ধন ও সড়ক অবরোধ চলাকালীণ সময়ে বার্থী ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা বৃদ্ধ মনোয়ারা বেগম, দিনমজুর ছবেদ আলী মাল, ভ্যান চালক শেখ জাহাঙ্গীর ২নং ওয়ার্ডের বাসিন্দা দিন মজুর ওয়াসিম, ৩নং ওয়ার্ডের বাসিন্দা মেহেরুন নেছা সহ একাধিক ভুক্তভোগীরা জানান, তাদের প্রত্যেকের নামে রেশন কার্ড ছিলো। যা দিয়ে তারা দশ টাকা মূল্যে চাল ক্রয় করতো। কয়েকদিন পূর্বে বার্থী ইউনিয়নে রেশন কার্ডের চাল বিতরণ করা হয়। এসময় চাল কিনতে গিয়ে জানতে পারেন তাদের রেশন কার্ড বাতিল করা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বারদের জানানো হলেও কার্ড পূনরায় করে দেয়ার কোন উদ্যোগ গ্রহন করেনি। তবে কর্তনকৃত কার্ডগুলো পূনরায় করে দেয়া হবে বলে জানিয়েছেন, বার্থী ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক হাওলাদার। অপরদিকে সড়ক অবরোধের ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী এলাকায় তীব্র জানজটের সৃষ্টি হয়। খবরপেয়ে থানা পুলিশের হস্তক্ষেপে মহাসড়ক থেকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। খোঁজ নিয়ে জানা গেছে, বার্থী ইউনিয়নের তিন শতাধিক এবং অন্যান্য ইউনিয়ন থেকেও দরিদ্র পরিবারের নামে বরাদ্দকৃত রেশন কার্ড কর্তন করা হয়েছে।