• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জে বধ্যভূমি পরিদর্শন ও জমিদার পরিবারের খোঁজখবর নিলেন ভারতীয় ডেপুটি ও সহকারি হাই কমিশনার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৮, ২০২২, ১৩:৪৪ অপরাহ্ণ
বাকেরগঞ্জে বধ্যভূমি পরিদর্শন ও জমিদার পরিবারের খোঁজখবর নিলেন ভারতীয় ডেপুটি ও সহকারি হাই কমিশনার

বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বরিশালের বাকেরগঞ্জে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক শহীদ কুমুদ বন্ধু রায় চৌধুরীর (নাটু বাবু) স্মৃতির প্রতি শ্রদ্ধা ও তার স্ত্রী ছায়া রায় চৌধুরীর জীবন সংগ্রামে লড়াই ও ত্যাগের প্রতি সন্মান জানানো জন্য বধ্যভূমি পরিদর্শন করেন ভারতীয় দূতাবাসের ডেপুটি হাই কমিশনার ডাঃ বিনয় গ্রুহ ও সহকারি হাই কমিশনার রাজেশ কুমার রায়না। তারা ২৮ মার্চ সোমবার সকাল ১১ টায় উপজেলার রঙ্গশ্রী ইউনিয়নের শ্যামপুর জমিদার নাটু বাবুর বাড়িতে আসেন। এ সময় জমিদার নাটু বাবুর স্ত্রী ছায়া রায় চৌধুরী তাদের ফুল দিয়ে বরন করেন।ভারতীয় ডেপুটি ও সহকারি হাই কমিশনার বধ্যভূমিতে ফুলের শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। এসময় মুক্তিযুদ্ধের ইতিহাস ঐতিহ্যর প্রমান্য চিত্র চিত্র প্রদর্শন করা হয়। জমিদার নাটু বাবুর পরিবারের সদস্যদের সাথে সৌজন্যে স্বাক্ষাত শেষে পরিবারের পক্ষ থেকে তাদেরকে সন্মাননা ক্রেষ্ট ও শীতল পাঠি উপহার দেয়া হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায়, পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার, থানা অফিসার ইনচার্জ মোঃ আলাউদ্দিন মিলন, রঙ্গশ্রী ইউপি চেয়ারম্যান বশির উদ্দিন সিকদার, হিন্দু বৌদ্ধ খিষ্ট্রান ঐক্য পরিষদের সভাপতি শংকর শীল, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, শ্যামপুর বনিক সমিতির সভাপতি জাকির হোসেনসহ স্থানীয় বিপুল সংখ্যক গন্যমান্যরা এসময় উপস্থিত ছিলেন।