• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২২, ১২:৩৩ অপরাহ্ণ
রংপুরে সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।

রংপুর মহানগরীর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের অনিয়ম দুর্নীতির চিত্র নিয়ে দুদকের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৮মার্চ) সকালর নগরীর টাউন হল অডিটোরিয়ামে দুর্নীতি দমন কমিশন (দুদক) এর আয়োজনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।
শুনানিতে সরকারী অফিসের সেবাদাতা এবং সেবাগৃহিতা আভিযোগ শুনে তৎক্ষণাত সমাধান করা হয়। এবং কয়েক জনের নিদিষ্ট সময়ের মধ্যে সমাধানের সময় দেওয়া হয়েছে। তবে শুনানিতে বেশি ভাগ অভিযোগ ছিল নিবাচন কমিশন ও ভুমি অফিসের অফিসারদের বিরুদ্ধে।
গণশুনানিতে দুদকের কমিশনার (তদন্ত) মোঃ জহুরুল হক বলেন, আমরা চাই আইনের প্রতি শ্রদ্ধাশীল হবেন এই গণশুনানির মাধ্যমে। দেশের সকল নাগরিক সচেতন হবেন তাহলে দুদক সফল হবে। এমন গণশুনানি আগামীতেও হবে যাতে গণমানুষের দুঃখের কথা বলতে পারে এবং তাদের কষ্ট থেকে মুক্তি পায়।
এসময় আরও উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন রংপুর বিভাগীয় পরিচালক আব্দুল করিম, রংপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহা: আব্দুল আলীম মাহমুদ,জেলা প্রশাসক আসিব আহসান, রংপুর জেলা দুর্নীতি বিরোধী কমিটির সভাপতি সুশান্ত চন্দ্র খান, সাধারণ সম্পাদক আকবর আলী প্রমুখ।