কুমিল্লার চান্দিনায় উপজেলা প্রশাসনের আয়োজনে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস
এ উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত শহীদ বেদীতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন কুমিল্লা ৭ চান্দিনা আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এশিয়া মহাদেশের প্রখ্যাত চিকিৎসক বঙ্গবন্ধু শেখ মুজিব বিশ্ববিদ্যালয়ের সাবেক দুইবারের সফল ভিসি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত এমপি, পরে চান্দিনা পাইলট স্কুল খেলার মাঠে জাতীয় সংগীত বেলুন ও পায়রা উড়িয়ে চান্দিনা উপজেলার বিভিন্ন প্রাথমিক স্কুল মাধ্যমিক স্কুল ও মাদ্রাসার শিক্ষার্থী এবং প্রশাসনের কুচকাওয়াজ অভিবাদন গ্রহণ করেন প্রধান অতিথি, এসময় শারীরিক কসরত যেমন খুশি তেমন সাজো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, প্রধান অতিথি অধ্যাপক ডাক্তার প্রাণ গোপাল দত্ত
এসময় বক্তব্য বলেন পাকিস্তানীরা তাদের সর্বত্রই দখলদারিত্ব রাজত্ব করে গেছে বাঙালি পূর্ব পাকিস্তানের নাগরিকদের সকল অধিকার থেকেই বঞ্চিত করা হয়েছিল বঙ্গবন্ধুর দুই জোড়া শব্দে মানুষ আন্দোলন সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এবং তিনি উপস্থিত সবাইকে এই শ্লোগান পাঠ করান জয় বাংলা জয় বঙ্গবন্ধু । অনুষ্ঠানে অংশগ্রহণ করা ছাত্র ছাত্রী ও প্রশাসন সদস্যদের বিজয়ীদের মাঝে পুরস্কার ও ক্রেস্ট প্রদান করেন প্রধান অতিথি , উপজেলা নির্বাহি অফিসার জিয়াউল হক মীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধাদের বাবু তপন বক্সী , সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম, চান্দিনা থানা অফিসার ইনচার্জ আরিফুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান জহিরুল ইসলাম মুন্সী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সাফিয়া আক্তার, উপজেলা প্রকৌশলী মোঃ জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দেবেশ চন্দ্র দাস, উপজেলা নির্বাচন অফিসার এর সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ আরিফুর রহমান, সাবেক উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সদস্য মজিবুর রহমান,চান্দিনা উপজেলা কৃষকলীগের সভাপতি শাহ সেলিম প্রধান চেয়ারম্যান, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক কাজী আখলাকুর রহমান জুয়েল, উপজেলা প্রশাসনের সকল কর্মকর্তা-কর্মচারী ও বিভিন্ন ইউনিয়নে পরিষদের চেয়ারম্যান বৃন্দ এবং বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ নানা শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
পরে চান্দিনা পাইলট স্কুল খেলার মাঠে মুক্তিযুদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তান এবং সাধারণ মানুষের অংশগ্রহণে ফুটবল খেলায় বিজয়ী এবং অংশগ্রহণকারীদের মাঝে পুরস্কার প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার জিয়াউল হক মীর এবং সহকারী কমিশনার ভূমি রাকিবুল ইসলাম।