দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক সেমিনার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।২৯শে মার্চ মঙ্গলবার সকাল ১০ টায় বাকেরগঞ্জ সাব-রেজিস্টারের কার্যালয় এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা সাব-রেজিস্টার মোঃ হারুন আল ইসার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাধবী রায় ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল কাদের হাওলাদার। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা সহকারি মুক্তিযোদ্ধা কমান্ডার শাহজাহান হাওলাদার, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি শংকর কুমার শীলসহ সাব-রেজিস্টার অফিসের দলিল লেখক, কর্মকর্তা, কর্মচারী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।