• ২৩শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৯ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ২৯, ২০২২, ১২:৩১ অপরাহ্ণ
স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

মোঃ আসাদুল ইসলাম,
গাইবান্ধা জেলা প্রতিনিধি:

স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উপলক্ষে গাইবান্ধার সুন্দরগঞ্জে বর্ণাঢ্য র‍্যালী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‍্যালী শহরের প্রধান প্রধান প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফের সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) মাহমুদ আল হাসান, প্রাণি সম্পদ কর্মকর্তা ফজলুল করিম, মৎস্য কর্মকর্তা তরিকুল ইসলাম সাবু, পৌর আওয়ামীলীগের সভাপতি আহসানুল করিম চাঁদ, সমবায় কর্মকর্তা আতাউর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা জাফর আহমেদ লস্কর প্রমূখ। শেষে উপজেলা পরিষদ মাঠে স্থানীয় শিল্পীদের অংশ গ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়।