রংপুর জেলা প্রতিনিধিঃ
রংপুরের সাহিত্যের কাগজ মৌচাক এর ১৬ তম সংখ্যার মোড়ক উন্মোচন, সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান মঙ্গলবার সন্ধ্যায় রংপুর বইমেলা বধ্যভূমি চত্বরে অনুষ্ঠিত হয়। মৌচাক পরিবার আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রংপুর মহানগর আওয়ামীলীগের সভাপতি সাফিউর রহমান সফি। মৌচাক প্রধান উপদেষ্টা রেজাউল করিম মুকুল এর সভাপতিত্বে সম্মানিত অতিথি ছিলেন বাংলাদেশ বেতার রংপুরের আঞ্চলিক পরিচালক ড. মোহাম্মদ হারুন অর রশীদ, রঙ্গপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আকবর হোসেন, রংপুর সাহিত্য-সংস্কৃতি পরিষদের সভাপতি স্বাত্বিক শাহ আল মারুফ, অভিযাত্রিক সভাপতি রানা মাসুদ, রংপুর জেলা পরিষদের সদস্য পারভীন আক্তার, যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক জসিম উদ্দিন, কবি ও সাংবাদিক মইনুল হক। স্বাগত বক্তব্য রাখেন মৌচাক সম্পাদক রেজাউল করিম জীবন। সঞ্চালনা করেন মৌচাক এর নির্বাহী সম্পাদক মতিয়ার রহমান। অনুষ্ঠানে বাংলাদেশ বেতারে গীতিকার হিসেবে মনোনিত হওয়ায় সাঈদ সাহেদুল ইসলাম, মতিয়ার রহমান, জাহিদ হোসেন, জেলা ও উপজেলা পর্যায়ে জয়িতা সাহিনা সুলতানা, সম্প্রতি পিএইচডি ডিগ্রি অর্জন করায় ড. মোঃ মাহমুদুল আলম ও রংপুর আইন কলেজের পরিচালনা পর্ষদের সদস্য হামীম আব্দুল্লাহ কে সংবর্ধনা ও কণ্ঠশিল্পী, সুরকার ফারহান শাহীল লিয়নকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়। এতে শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌচাক উপদেষ্টা ও মহানগর আওয়ামীলীগের মহিলা বিষয়ক সম্পাদক আলেয়া খাতুন, জাতীয় কবিতা পরিষদ রংপুরের সাধারণ সম্পাদক মনজিল মুরাদ লাভলু, ছড়াকার-গীতিকার এস এম খলিল বাবু, লেখক সংসদ রংপুরের যুগ্ম সাধারণ সম্পাদক শাহ আলম, ছড়াকার হাই হাফিজ, মৌচাক সহ-সম্পাদক ইসমাইল মোল্লা প্রমুখ।
পরে স্থানীয় গীতিকারদের মৌলিক গান নিয়ে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সংগীত সন্ধ্যা। সবুজ, মারিয়া, তৈয়বুর রহমান ডিকু, রুপু মজুমদার গান পরিবেশন করেন।