আবু তালহা রিমন।। বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের এক্স প্রফেসরদেরকে নিয়ে নতুন একটি সোসাইটির আত্মপ্রকাশ হয়েছে। সোসাইটির নাম সোসাইটি অব রিটার্ড প্রফেসর্স অব মেডিকেল সাইন্স। নতুন এ সোসাইটির প্রেসিডেন্ট হয়েছেন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ও ভারতের শ্রী বালাজি মেডিকেল কলেজ ডিমড ইউনিভার্সিটির ভিজিটিং প্রফেসর ডাঃ এইচ এন সরকার। সেক্রেটারি শেবাচিম হাসপাতালের শিশু বিশেষজ্ঞ সাবেক অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা । গত মঙ্গলবার বেলা দেড়টায় নগরির বান্দ রোড হোটেল গ্রান্ড পার্কের অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে সোসাইটির নাম ঘোষনা করেন শেবাচিম হাসপাতালের মেডিসিন বিভাগের সাবেক অধ্যাপক ও সোসাইটির সভাপতি অধ্যাপক ডাঃ এইচ এন সরকার । অধ্যাপক ডাঃ এইচ এন সরকারের সভাপতিত্বে ও অধ্যাপক ডাঃ ভাস্কর সাহার সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিশু বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অসীম কুমার সাহা, অধ্যাপক ডাঃ সৈয়দ জাহিদ হোসাইন, বক্ষ বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ সিদ্দিকুর রহমান, লিভার বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ অসিত ভূসন দাস, মানসিক বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ তপন কুমার সাহা,চর্ম ও যৌন বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ বিপ্লব কুমার দাস, ডাঃ রবীন ঘোষ কার্ডিওলজি বিশেষজ্ঞ অধ্যাপক ডাঃ জাকির হোসেন,অধ্যাপক ডাঃ রাফি উদ্দিন আহমেদ, অধ্যাপক ডাঃ মোঃ মাকসুদুল হক প্রমুখ। অধ্যাপক বৃন্দ চিকিৎসা সেবার পাশাপাশি দেশ, জাতি ও আর্তপিড়িত মানুষের সেবায় আজীবন নিয়োজিত থাকার অঙ্গীকার করেন।