• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

গৌরনদীতে প্রাক-শৈশব উন্নয়ন প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩০, ২০২২, ১১:৩২ পূর্বাহ্ণ
গৌরনদীতে প্রাক-শৈশব উন্নয়ন প্রশিক্ষণ

গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার সাতটি স্কুলের ৩০ জন শিক্ষক-শিক্ষিকাদের অংশগ্রহণে দুইদিন ব্যাপী ছোট শিশুদের উন্নয়নে “প্রাক-শৈশব উন্নয়ন” প্রশিক্ষণ কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে।
শিক্ষা কমিশন, বরিশাল কাথলিক ডাইওসিসের আয়োজনে বুধবার সকালে উপজেলার সেক্রেড হার্ট পাস্টরাল সেন্টারে প্রধান অতিথি হিসেবে কর্মসূচীর উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস। বিশেষ অতিথি ছিলেন গৌরনদী খ্রিষ্টান ধর্মপল্লীর পালক পুরোহিত ফাদার জেরম রিংকু গোমেজ।