গৌরনদী প্রতিনিধি \ স্বল্পোন্নত দেশ হতে উন্নয়নশীল দেশে উত্তরণ উদ্যাপণ উপলক্ষ্যে আলোচনা সভা, তথ্য চিত্র প্রদর্শন ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার সকালে শহীদ সুকান্ত বাবু মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরুজ্জামান ফরহাদ মুন্সী, সরিকল ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন মোল্লা, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জাহানারা পারভীন সহ অন্যান্যরা। শেষে উন্নয়নের তথ্য চিত্র প্রদর্শন ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।