• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত মার্চ ৩১, ২০২২, ১৪:৫৫ অপরাহ্ণ
বামনায় উপজেলা বিএনপি’র উদ্যোগে প্রতীকী অনশন

বামনা (বরগুনা) প্রতিনিধিঃ
আজ ৩১/৩/২০২২ সকাল ১০ ঘটিকায় বরগুনার বামনায়
তেল,গ্যাস,বিদ্যুৎ, পানি ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও সীমাহীন দুর্নীতির প্রতিবাদে বামনা উপজেলা বিএনপি’র উদ্যোগে বামনা উপজেলা হাসপাতাল রোডস্থ অস্থায়ী কার্যলয়ের সামনে প্রতীকী অনশন কর্মসূচি আয়োজন করা হয়েছে, উক্ত কর্মসূচিতে উপস্তিত ছিলেন বরগুনা জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক এডভোকেট হালিম, বামনা উপজেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার আবুল কালাম আজাদ রানা, সাধারণ সম্পাদক মোরশেদ খন্দকার, মিজানুর রহমান মজনু, ইশা খন্দকার, রিয়াদ চৌধুরি, ইউনিয়ন বিএনপির সভাপতি আনিসুজ্জামান দুলাল হাওলাদার সহ বামনা উপজেলা বিএনপির সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।