মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার
ঢাকার আশুলিয়ার বাইপাইল এলাকা থেকে ৫৩৩ গ্রাম হেরোইনসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-৪। বুধবার (৩০ মার্চ) আশুলিয়া থানাধীন বাইপাইল এলাকায় অভিযান পরিচালনা করে ৫৩৩ গ্রাম হেরোইন, মাদক বিক্রির নগদ ২৫৩০ টাকা এবং ১টি মোবাইলসহ রাজশাহী জেলার মো. আকরাম আলী (৩৬) নামের এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।গ্রেফতারের বিষয়টি বৃহস্পতিবার (৩১ মার্চ) নিশ্চিত করেছেন র্যাব-৪।প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে র্যাব জানান, গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী দীর্ঘদিন যাবত লোক চক্ষুর আড়ালে দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে অবৈধ মাদকদ্রব্য হেরোইন সংগ্রহ করে ঢাকা জেলার আশুলিয়া, ধামরাইসহ রাজধানীর বিভিন্ন এলাকার ডিলার ও খুচরা মাদক বিক্রেতাদের নিকট বিক্রয় করে আসছিলো। এ বিষয়ে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন বলেও জানান র্যাব।