সাংবাদিক মোহাম্মদ আব্দুল্লাহ:
মাহে রমজান,তুমি তো বছর ঘুরে আছছো।
প্রথমেই, তোমাকে অভিনন্দন হে মাহে রমজান।
তবে তুমি আমাকে বিগত বছরের সকল ভূল,
পাপ,নফস,শয়তানের আনুগত্যর
জন্য আত্নসমালোচনা করতে বলো।
আমার প্রভুর না শোকরানের জন্য
অনুতপ্ত হতে বলো।
ক্ষমা চেয়ে নিয়ে গাফুরুল রাহীমের কাছে
বিশ্বাসী রিদয়ের হক আদায় করতে বলো।
আমার হায়াত থেকে একটি বছর কমে গেল
পূর্ণ পাপের দাঁড়িপাল্লায় আমি কোথায় আছি,
তা মাপতে বলো।
সময় শক্তি কে কোথায় কিভাবে
ব্যয় করেছি,তার হিসাব কষতে বলো।
আমার রবের আনুগত্য কতটা হয়েছে আর
তাগুতের কতটা?ভাবতে বলো।
তোমাকে স্বাগতম হে মাহে
রমজান।।
তোমাকে স্বাগতম হে মাহে রমজান।।