দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে সড়ক দুর্ঘটনায় একজন আহত হয়েছে। আহত কবির হাওলাদার (৪৫) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। ঘাতক গোল্ডেন পরিবহন (ঢাকা মেট্রো ব-১৪-৫৮১৯) জনতা আটক করেছে। বর্তমান মার্কেট ঘাতক পরিবহনটি পুলিশ হেফাজতে রয়েছে। সুত্রে জানা যায়, বাকেরগঞ্জ বাসস্ট্যান্ডের শ্রমিক মাকেটের পূর্ব পাশের চায়ের দোকানে চা খেয়ে আহত কবির রাস্তা পাড় হয়ে পশ্চিম পাশে যাবার পথে খেপুপাড়া টু ঢাকাগামী গোল্ডেন পরিবহন তাকে ধাক্কা দেয়। ঘটনাস্থলে তিনি গুরুতর আহত হলে পরিবহনের স্টাফ ও স্থানীয়রা তাকে হাসপাতালে প্রেরন করেন।