লালমোহন(ভোলা)প্রতিনিধিঃ
পবিত্র মাহে রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ ও বাজারের যানজট নিরসনে ব্যবসায়ীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভোলা-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
সভায় পবিত্র রমজানে ইচ্ছাকৃতভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য বৃদ্ধি না করা, অবৈধভাবে পণ্যের মজুত না করা এবং দিনের বেলা বাজারের মধ্যে পণ্যপরিবহনকারী যানের ব্যবহার পরিহার ও অবৈধ যানের চলাচল রোধে ব্যবসায়ীদের প্রতি আহবান জানান বক্তারা। এছাড়াও বাজারের মধ্যে যানবাহনের যত্রতত্র পার্কিং বন্ধ ও শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সিসিটিভি ক্যামেরা বসানো হবে বলে জানান বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি এমপি নুরুন্নবী চৌধুরী শাওন।
মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা পল্লব কুমার হাজরা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাকসুদুর রহমান মুরাদসহ পৌরসভার কাউন্সিলর ও ব্যবসায়ী প্রতিনিধিগণ।