গৌরনদী প্রতিনিধি \ বরিশালের গৌরনদী উপজেলার পশ্চিম শরিফাবাদ খালের উপর এলজিইডি’র আইবিআরবি প্রকল্পের আওতায় এক কোটি ২৯ লাখ টাকা ব্যয়ে গার্ডার ব্রীজ নির্মাণের উদ্বোধণ করা হয়েছে।
শুক্রবার বিকেলে ব্রীজ নির্মাণের উদ্বোধণ করেন জাতীয় পুরস্কারপ্রাপ্ত মাহিলাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সৈকত গুহ পিকলু। এসময় উপস্থিত ছিলেন ঠিকাদার মীর বাপ্পি সহ স্থানীয় নেতৃবৃন্দরা।