• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রমজানের স্বাগত জানিয়ে ছাত্র জমিয়তের র‌্যালি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২২, ১৭:১৫ অপরাহ্ণ
রমজানের স্বাগত জানিয়ে ছাত্র জমিয়তের র‌্যালি

হবিগঞ্জ বানিয়াচং থেকেঃ উমর ফারুক
ছাত্র জমিয়ত বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগ পবিত্র মাহে রমজান কে স্বাগত জানিয়ে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

(১ এপ্রিল ২০২২) শুক্রবার বিকাল ৪ ঘটিকায় জেলা জমিয়তের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বাদ আসর কার্যালয়ের সামন থেকে শাখার সভাপতি মাওলানা ফখরুল ইসলামের নেতৃত্বে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে নুরুল হেরা কমপ্লেক্সে শেষ হয়। র‌্যালির পূর্বে বক্তব্য ও মোনাজাত করেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শায়খুল হাদীস আল্লামা আব্দুর রব ইউসুফী, হবিগঞ্জ জেলা জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাওলানা মাসরুরুল হক। এতে উপস্থিত ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার অর্থ বিষয়ক সম্পাদক মাওলানা শিব্বির আহমদ, জেলা ছাত্র জমিয়তের সহ-সভাপতি হাফিজ মাবরুরুল হক , হাফিজ মোতাহির আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক নোমান আহমদ, সহ-সাধারণ সম্পাদক হাফিজ আব্দুল হামিদ আল মোমিন, সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ ইমরান আহমদ উসমানী প্রমুখ নেতৃবৃন্দ।