সিলেট সংবাদদাতা ঃ-
বিশ্বনাথের টেংরা রতবাড়ী বাজারের পশ্চিমের ব্রীজ থেকে উত্তর দিকে সৈরত আলীর ও আতিকুর রহমানের বাড়ীর প্রবেশ দ্বারের কাঁচা সড়কের ইট সলিংগের জন্য ব্যবসায়ী আমিরুল গণী চৌধুরী মিনহাজের সহ সহযোগিতায় সিলেট
২নং আসনের এমপি ও গণফোরাম কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সভাপতি মোকাব্বির খাঁন
২০২১ সালের অর্থ বছরের ১লক্ষ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছেন এবং প্রকল্পটি গৃহীত হয়েছে।
জানাগেছে, আগামী দুই সপ্তাহের মধ্যে উক্ত কাজ শুরু হওয়ার কথা রয়েছে।
কাজ ও সড়কের সার্বিক দিক আজ
(১লা এপিল) শুক্রবার সকালে স্বরজমিনে পরির্দশন করেন, বাংলাদেশ ব্যাংক সিলেট ব্রাঞ্চের সহকারি ব্যবস্হাপক ( ক্যাশ) আল জাহান,
বিশ্বনাথ সাংবাদিক ক্লাবের আহবায়ক
মোঃ শাহিন উদ্দিন,
আটাব সিলেট জেলা কমিটির নব নির্বাচিত সহকারী সাধারণ সম্পাদক ব্যবসায়ী আমিরুল গণী চৌধুরী মিনহাজ,
বিশ্বনাথ উপজেলা কন্ট্রাক্টর এসোসিয়েশনের সদস্য জাহিদ খাঁন,
কৃষক সৈরত আলী ও টেংরা বটেরতল বাজারের সাবেক ব্যবসায়ী আতিকুর রহমান আতিক প্রমুখ।
সড়কের বাকী কাজ আগামী ২০২২ সালের অর্থ বছরে হবে বলে সূত্রটি জানায়।
এখানে উল্লেখ্য যে, এই সড়কের সুবিধা ভোগকারী অবহেলিত ১৭টি পরিবারের প্রবেশদ্বারের একটি মাত্র এই সড়ক।
কিন্তু সড়কটি বেশির ভাগ অংশ খালের পাড় দিয়ে চলিত হওয়ার কারণে খালের পানি গড়িয়ে পড়লে সড়কটি বিলিনের পথে ছিল!
অন্যদিকে গ্রামের নকশার মধ্যে উক্ত সড়কটি স্বীকৃতিও ছিলনা বলে প্রকাশ পায় তখন।
মিডিয়ার কল্যাণে গত বৎসর সড়কটির সুবিধা ভোগকারী ও অবহেলিত অসহায় মানুষের আকুতি, মিনতি ও আহাজারি টেংরার প্রবাসীদের দৃষ্ঠিগোচর হয়।
টেংরার প্রবাসীরা উদ্যোগ নিলেন, সংস্কারের ও সড়কটি স্বীকৃতির।
পরিশেষে, টেংরার প্রবাসীদের অর্থায়নে প্রায় পাঁচ লক্ষ টাকা ব্যয়ে সড়কের গাড ওয়াল নির্মাণ সহ গ্রামের মানচিত্রে স্বীকৃতিও পেল।