• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ খেলাফত মজলিসের মিছিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২২, ১৬:২০ অপরাহ্ণ
মাহে রমজানকে স্বাগত জানিয়ে বিশ্বনাথ খেলাফত মজলিসের মিছিল

বিশ্বনাথ থেকে রফিক আহমেদ

মাহে রমজানের পবিত্রতা রক্ষা, নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের উর্ধ্বগতি রোধ, দিনের বেলা হোটেল-রেস্তোরা বন্ধের দাবিতে, সিলেটের বিশ্বনাথ উপজেলা ও পৌর খেলাফত মজলিস আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার (১লা এপ্রিল) বাদ আসর, বিশ্বনাথ উপজেলা সদরের প্রধান প্রধান রাস্তা প্রদক্ষিণ করে মিছিলটি-বাসিয়া ব্রীজের উপর শেষ হয়। বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ পৌর শাখা সম্পাদক হাফিজ শরিফ উদ্দিনের সঞ্চালনায়, প্রধান অতিথির বক্তব্য রাখেন, খেলাফত মজলিস সিলেট জেলা সাংগঠনিক সম্পাদক ও উপজেলা সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ও সাংগঠনিক সম্পাদক সাদিকুর রহমান।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, খেলাফত মজলিস বিশ্বনাথ পৌর শাখার সভাপতি অধ্যক্ষ সায়েফ আহমদ শায়েক, প্রশিক্ষণ সম্পাদক রফিক আহমদ, বায়তুলমাল সম্পাদক আবু সুফিয়ান, সাংবাদিক আনহার বিন সাইদ, শ্রমিক মজলিস নেতা হাবিবুর রহমান, দেওকলস ইউপি সভাপতি রাসেল শিকদার, অলংকারী ইউপি সভাপতি মজদুদ্দিন মাজেদ, পৌর শাখার ইমদাদুল্লাহ প্রমূখ।