• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রংপুরে ৯ দিনব্যাপী বইমেলা সমাপনী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২২, ১৭:২৯ অপরাহ্ণ
রংপুরে ৯ দিনব্যাপী  বইমেলা সমাপনী

রিয়াজুল হক সাগর, রংপুর জেলা প্রতিনিধিঃ।
আনন্দ পাই বই পড়ে, বইয়ের আলোয় মন ভরে’ প্রতিপাদ্য নিয়ে সম্মিলিত লেখক সমাজ আয়োজিত ৯দিন ব্যাপী রংপুর বইমেলার সমাপনী হয়েছে। শুক্রবার বিকেলে রংপুর টাউন হল বধ্যভূমি বইমেলা চত্বরে সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ আসিব আহসান। রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির আহবায়ক মনজিল মুরাদ লাভলু’র সভাপতিত্বে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আকবর হোসেন, সাহিত্যিক ও শিক্ষাবিদ অধ্যাপক মোহাম্মদ শাহ আলম, সাহিত্যিক ও গবেষক রেজাউল করিম মুকুল, সাঈদ সাহেদুল ইসলাম, জাকির আহমদ। পুরো অনুষ্ঠানে সঞ্চালনা করেন রংপুর বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য সচিব রেজাউল করিম জীবন। এবারে সম্মিলিত লেখক সমাজ রংপুর আয়োজিত এ বইমেলায় ৭ জনকে সম্মাননা স্মারক ২০২২ প্রদান করা হয়। সম্মাননা প্রাপ্তরা হলেন সাহিত্যিকও শিক্ষাবিদ আবুল কাশেম, কবি ও লেখক বাশার ইবনে জহুর, লেখক সংগঠক কাজী মো. জুননুন, ছড়াকার ও গীতিকার মাহবুব রহমান, লেখক স্বাত্ত্বিক শাহ আল মারুফ, কথাসাহিত্যিক রানা মাসুদ, ছড়াকার ও গীতিকার এস এম খলিল বাবু। পরে বইমেলা শ্রেষ্ঠ আয়োজক সদস্য অনিন্দ্য আউয়াল, মামুন উর রশীদ ও শ্রাবণ বাঙালী। সবশেষে সুরকার ও কণ্ঠশিল্পী ফারহান শাহিল লিয়ন এর পরিচালনায় অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। গান পরিবেশন করেন মারিয়া, সবুজ, মানিক ও লিয়ন প্রমুখ।