• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রোমে রাষ্ট্রদূতের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ফরাজীর সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ১, ২০২২, ০৬:০১ পূর্বাহ্ণ
রোমে রাষ্ট্রদূতের সাথে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর ফরাজীর সৌজন্য সাক্ষাৎ

ইতালি প্রতিনিধিঃ
ইতালির রোমস্থ দূতাবাসের রাষ্ট্রদূত জনাব শামীম আহসান এর সাথে সৌজন্য করেন কেন্দ্রীয় আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপ কমিটির সদস্য ,ইতালি আওয়ামী লীগের সহ সভাপতি ,সিআইপি জনাব জাহাঙ্গীর ফরাজী। দূতাবাসের স্থায়ী ভবনে সৌজন্য সাক্ষাৎতের সময় প্রবাসীদের সেবার মান বৃদ্ধি সহ হটলাইন নম্বরের ব্যবস্থা করায় রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান। জাহাঙ্গীর ফরাজী বলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকারের সম্ভব হয়েছে স্থায়ী ভবন ক্রয়। স্বাধীনতার ৫০বছরে বর্তমান রাষ্ট্রদূত মহাদয় নেতৃত্বে ইতালি বাংলাদেশ এর মধ্য আরো সুসম্পর্ক গড়ে উঠবে এমনটাই প্রত্যাশা। উল্লেখ জাহাঙ্গীর ফরাজী বাংলাদেশ দূতাবাসের একাধিক বার রেমিটেন্স এওয়ার্ড প্রাপ্ত। সৌজন্য সাক্ষাতে মিসেস জাহাঙ্গীর ফরাজীও উপস্থিত ছিলেন।