• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

রাবি মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা সমিতির নেতৃত্বে আরিফুল-মাহাদী

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২২, ১৮:১৩ অপরাহ্ণ
রাবি মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা সমিতির নেতৃত্বে আরিফুল-মাহাদী

রাবি প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়(রাবি)মুন্সিগঞ্জ-বিক্রমপুর জেলা সমিতির নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৬-১৭ সেশনের শিক্ষার্থী আরিফুল ইসলাম প্রিন্স সভাপতি ও ইসলামিক স্টাডিজের ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী মোঃ মাহদী হাসানকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শুক্রবার (১লা এপ্রিল) বিকেলে বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গনে আনুষ্ঠানিকভাবে নবীন বরণের মধ্য দিয়ে মুল অনুষ্ঠান শুরু হয় তারপর নতুন কমিটি ঘোষণা, প্রবীন বিদায় এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিকেল ৪ টায় শেষ হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন,সহ-সভাপতি নাজমুল হাসান নিলয়, হৃদয় চন্দ্র দাস, সোহাগ মীর, সজীব মাদবর, যুগ্ম সাধারণ সম্পাদক আকিব হোসেন, মাজ মোহাম্মদ আলী,
সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম,
কোষাধ্যক্ষ ফরহাদ হোসেন, সহ কোষাধ্যক্ষ তাফসির হাসান, দপ্তর সম্পাদক অজিত চন্দ্র মন্ডল, সহ-দপ্তর সম্পাদক শেখ সৈকত,
প্রচার বিষয়ক সম্পাদক ইসহাক হোসেন,
সহ-প্রচার বিষয়ক সম্পাদক জিহাদ হাসান,
মহিলা ও যুব উন্নয়ন বিষয়ক সম্পাদক প্রজ্ঞা লাবন্য, আপ্যায়ন ও ভ্রমণ বিষয়ক সম্পাদক মিনহাজুর রহমান, শিক্ষা বিষয়ক সম্পাদক আকন বিন কাউসার, সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক আমিনুল ইসলাম, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হিমি আবিদা, ছাত্রী বিষয়ক সম্পাদক মাহজাবিন হোসেন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মাহমুদুল হাসান জিহাদ, সহ ক্রীড়া বিষয়ক সম্পাদক খালিদ হাসান।

অনুষ্ঠানে সংগঠনের সদস্য শেখ সৈকতের সঞ্চালনায় ও সভাপতি শাহরিয়ার নিহাল সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যাংকিং ও ইন্সুরেন্স বিভাগের প্রভাষক শাহাদাৎ হোসেন, সংগঠনের সাবেক সভাপতি আরিফ মাদবর এবং প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ফয়সাল আহম্মেদ।