হিজলা প্রতিনিধি
হিজলা নৌ পুলিশ ইনচার্জ বিকাশ চন্দ্র দে ও উপজেলা মৎস্য কর্মকর্তা এম এম পারভেজ সমন্বয়ে সংগীয় অফিসার ফোর্স নিয়ে পহেলা এপ্রিল বিকেল সাড়ে চারটার দিকে মেঘনা নদী ও মেঘনার শাখা নদীতে মৎস্য সংরক্ষন ও অভয়াশ্রম অভিযান পরিচালনাকালীন সময়ে গোপন সংবাদের ভিত্তিতে হিজলা গৌরবদী ইউনিয়নের দেবুয়া বাজার ব্যবসায়ী জামাল বেপারীর দোকান ও বসতবাড়ি হতে অভিযান চালিয়ে মোট ১৭ বস্তা নতুন কারেন্ট জাল ও জাল ব্যবসায়ী জামাল বেপারী এবং তার ছেলে ইয়াসিনকে বেপারীকে আটক করা হয়।
উদ্ধারকৃত জালের আনুমানিক ৫০ লক্ষ মিটার।
উদ্ধারকৃত জাল উপজেলানির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজের নির্দেশ করবে পরিষদ মাঠে স্থানীয়দের উপস্থিতিতে প্রকাশ্য আগুনে পুড়ে ধ্বংস করা হয়।
পরে উপজেলা নির্বাহি অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বকুল চন্দ্র কবিরাজ মোবাইল কোর্টের মাধ্যমে জাল ব্যবসায়ী ব্যবসায়ী জামাল বেপারীকে ৫০ হাজার ও তার ছেলে ইয়াসিনকে ২০ হাজার টাকা জরিমানা করে।