• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বাকেরগঞ্জবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ২, ২০২২, ১৮:২৯ অপরাহ্ণ
বাকেরগঞ্জবাসীকে মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রুহুল আমিন হাওলাদার

দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জ উপজেলাবাসীকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার।

তিনি বলেন, মাগফিরাত ও নাজাতের মাস রমজানুল মোবারক। পরম করুণাময় আল্লাহতাআলার বিশেষ করুণা ও দয়া লাভের উত্তম সময়। কোরআন নাজিলের মাস হিসেবে রমজান অতি ফজিলত ও তাৎপর্যপূর্ণ। মাহে রমজানের মধ্যে জাগতিক কল্যাণ ও পারলৌকিক মুক্তির বার্তা রয়েছে। এ মাসে ত্যাগ স্বীকারের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি ঘটে ও সর্বশক্তিমান আল্লার নৈকট্যলাভের সুযোগ হয়।

জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও সাবেক সফল মন্ত্রী আলহাজ্ব এবিএম রুহুল আমিন হাওলাদার বাকেরগঞ্জ উপজেলাবাসীকে রমজানের মহান আদর্শে উদ্বুদ্ধ হয়ে সব ধরনের অকল্যাণ পরিহার করে সন্ত্রাস-জঙ্গিবাদ ও মাদকের বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়ে ব্যক্তিগত ও সমাজ জীবনে শান্তি-সম্প্রীতি-সৌভ্রাতৃত্ব প্রতিষ্ঠায় পরস্পরকে সহযোগিতার আহ্বান জানান।