দানিসুর রহমান লিমন-
বরিশালের বাকেরগঞ্জে পবিত্র মাহে রমজান উপলক্ষে পৌরসভার ২নং ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কাউন্সিলর ও পৌর যুবলীগের সভাপতি আলহাজ্ব খন্দকার জিয়াউর রহমান রিপন ৷ তিনি ৩ এপ্রিল রবিবার সকালে তার কার্যালয় থেকে ওয়ার্ডে বসবাসরত ২৫০ জন পরিবারকে ইফতার সামগ্রী বিতরন করেন।
ইফতার সামগ্রীর মধ্যে প্রত্যেকটি প্যাকেটে এক কেজি ছোলা, এক কেজি চিনি, এক কেজি সয়াবিন তৈল, এক কেজি মুড়ি, এক কেজি চিড়া, এক কেজি পিয়াজ, এক কেজি আলু ও এক কেজি লবন রয়েছে।
এ প্রসঙ্গে কাউন্সিলর আলহাজ্ব খন্দকার রিপন বলেন, তিনি তার নিজস্ব তহবিল থেকে প্রতি বছরের ন্যায় এ বছরও তার ওয়ার্ডের হতদরিদ্রদের মাঝে ইফতার সামগ্রী বিরতণ করেছেন ৷ ২নং ওয়ার্ডের কোন অসহায় পরিবার যাতে রমজান মাসে ইফতারে কষ্ট না পায় সেজন্যই তার এ ব্যবস্থা।