• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বিশ্বনাথ উপজেলা বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়েছেন ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২২, ২২:২০ অপরাহ্ণ
বিশ্বনাথ উপজেলা বাসিকে পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা  জানিয়েছেন ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ

সিলেট জেলা প্রতিনিধিঃ-
– পবিত্র মাহে রমজান উপলক্ষে শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন বিশ্বনাথ উপজেলার খেলাফত মজলিস সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক ও বিশ্বনাথ উপজেলার সভাপতি ক্বাজী মাওলানা আব্দুল ওয়াদুদ সাংবাদিকদের জানান, সংযত ও সিয়াম সাধনার মাস রমজান।এই মাসে নিজেকে আত্মশুদ্ধির একটি বিরাট সুযোগ।পবিত্র রমজান মাসে একজন রোজাদার মহান রাব্বুল আলামীনের নিকট করুণা ভিক্ষা করলে সন্তুষ্টচিত্তে তিনি বান্দাকে ক্ষমা করে দেন।এই পবিত্র মাহে রমজানে একজন প্রকৃত মুমিন ব্যক্তি সারাদিন সকল ক্ষেত্রে সংযমী থাকেন আল্লাহর নৈকট্য লাভের আশায়।তিনি বলেন, রমজান মাস হলো বরকতের মাস, কেননা মানুষের গুণাহগুলোকে দূরীভূত করে তার আত্মিক ও আধ্যাত্মিক পূর্ণতার ক্ষেত্র সৃষ্টি করে।অবশ্য রোজা রাখার উদ্দেশ্যটাও পাপ থেকে বিরত থাকা, ঈমান ও তাকওয়া অর্জন করা।তিনি আরো বলেন,মাহে রমজানের পবিত্রতা রক্ষা করুণ দিনের বেলা প্রকাশ্যে পানাহার বন্ধ করুন। আমি পবিত্র রমজান মাস যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীব্যের মধ্য দিয়ে পালনের পাশাপাশি যাবতীয় হিংসা-বিদ্বেষ, লোভ-লালসা, অন্যায়-অবিচার ও সংঘাত পরিহার করে রমজানের প্রকৃত শিক্ষা ব্যক্তি ও সমাজ জীবনে প্রতিফলনের আহ্বান জানাই এবং মাহে রমজানে দেশবাসীর সুখ-শান্তি ও কল্যাণ কামনা করি। সেইসাথে সবাইকে মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানাচ্ছি।