মির্জাগঞ্জ (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মির্জাগঞ্জে অসহায়-দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন সুবিদখালী সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি মাহাবুব আলম রুবান।
রবিবার (৩ এপ্রিল) বিকালে উপজেলার সুবিদখালী বাজার ব্রিজ, তিন রাস্তার মোড় সরকারি কলেজের সামনে ও কলেজরোড ব্রিজ এলাকায় ঘুরে-ঘুরে শতাধিক মানুষের মাঝে বাংলাদেশ ছাত্রলীগের সুবিদখালী সরকারি কলেজ শাখার পক্ষ থেকে বিনামূল্যে এই ইফতার বিতরণ করা হয়। এসময় ছাত্রলীগের স্থানীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিল।
ছাত্রলীগ নেতা মাহবুব আলম রুবান বলেন, আমাদের সংগঠনের বিভিন্ন মানবিক কার্যক্রম নতুন প্রজন্মকে ছাত্রলীগ সম্পর্কে ভিন্ন বার্তা দিচ্ছে। মানবিক কার্যক্রমের অংশ হিসেবে শতাধিক অসহায়-দুস্থ ও শ্রমজীবী মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে। আমরা মানবতাকে সাথে নিয়ে বঙ্গবন্ধুর স্বপ্নের ক্ষুধামুক্ত দেশ গড়তে চাই। ভবিষ্যতে আমাদের এরকম কার্যক্রম অব্যাহত থাকবে।