• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২২, ০৭:০৯ পূর্বাহ্ণ
সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ

গৌরনদী প্রতিনিধি \ কোন নিয়মনীতির তোয়াক্কা না করে বরিশালের আগৈলঝাড়া উপজেলার ছয়গ্রাম-মাহিলাড়া জনগুরুত্বপূর্ন সরকারী খালের একাংশ দখল পাকা করে পাকা স্থাপনা নির্মাণের মহোৎসব শুরু হয়েছে।
স্থানীয় বাসিন্দারা জানান, গত কয়েক দিন যাবত ছয়গ্রাম বাজারে সরকারী খালের একাংশ দখল করে খালের মধ্যে একাধিক পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে প্রভাবশালী একটি মহল। দীর্ঘদিন যাবত খাল দখল করে অবৈধভাবে স্থাপনা নির্মাণ করলেও দেখার যেন কেউ নেই। অপরদিকে উপজেলার ডিএসবি বাজারে সরকারী খাল দখল করে পাকা স্থাপনা নির্মাণ কাজ চালিয়ে আসছে সবুজ নামের স্থানীয় এক যুবক। এছাড়াও ওই বাজারে সরকারী খাল দখল করে ইতিমধ্যে একাধিক পাকা স্থাপনা নির্মাণ করা হয়েছে।
এ বিষয়ে আগৈলঝাড়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ আবুল হাসেম জানান, সরেজমিনে লোক পাঠিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে।