• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সাভারে ঝুট ব্যবসা নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৩, ২০২২, ০৪:৫৩ পূর্বাহ্ণ
সাভারে ঝুট ব্যবসা নিয়ে চাচা ও ভাতিজার সংঘর্ষ

মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার

প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুঁট নিয়ে আবু সামা মৃধা ও বাহাদুর মৃধার সাথে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবু সামা মৃধার অফিস ভাঙ্গচুর করে বাহাদুর পক্ষ আর বাহাদুরের অফিস ভাঙ্গচুর করে আবু সামা পক্ষ। আধিপত্য বিস্তারে কোন এক পক্ষ ককটেল ফাটিয়ে ও হাত বোমা নিক্ষেপ করেন। এঘটনায় দুই পক্ষের ৪ থেকে ৬ জন আহত হয়েছে। শনিবার (২ এপ্রিল) বিকেল সাড়ে তিনটার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়ন পরিষদ সংলগ্ন পূর্ব নরসিংহপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহতদের একজন হলেন ইয়ারপুর ইউনিয়নের পূর্ব নরসিংহপুর গ্রামের মো. কমর উদ্দিনের ছেলে আবু সামা মৃধা ।সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানা আলমপুর গ্রামের সানোয়ার হোসেনের ছেলে সোহেল (২৫)। আহতদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকি দুজনের নাম ঠিকানা জানা যায়নি। সে সময় ওই এলাকার আঞ্জুমান গার্মেন্টস লিমিটেড কারখানার ঝুট নিয়ে আবু সামা মৃধা ও তার আপন ভাতিজা বাহাদুর মৃধার সাথে ধাওয়া পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরে আবু সামা মৃধার অফিস ভাঙচুর করে বাহাদুর মৃধা পক্ষের লোকজন। এসময় বাহাদুর মৃধার লোকজন পাঁচ রাউন্ড গুলি ছোড়ে। তবে ঘটনাস্থলে ভারতীয় চকলেট বোমার (পটকা) খোসা পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে, এলাকায় আতঙ্ক সৃষ্টি করতেই এই প্রকার বোমা ফুটিয়েছে বাহাদুর ও তার সহযোগীরা ।প্রত্যক্ষদর্শী ফার্ণিচার ব্যবসায়ী মোঃ রিপন মিয়া বলেন যে , “আমি আমার দোকানেই ছিলাম, এসময় হঠাৎ বাহাদুর ও তার সহযোগীরা অতর্কিত হামলা চালায় আমি ভয়ে দোকানে ঢুকে পরি”। তবে ঘটনাস্থল থেকে শুধুমাত্র চকলেট বোমের (পটকা) খোসাই পাওয়া গেছে, এবিষয়ে আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল আউয়াল বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এব্যাপারে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।