• ২৫শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ১১ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

সুনামগঞ্জের হাওরবাসীর প্রায় শত কোটি টাকার ধান পানির নিচে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৪, ২০২২, ২২:৪৬ অপরাহ্ণ
সুনামগঞ্জের হাওরবাসীর প্রায় শত কোটি টাকার ধান পানির নিচে

মোঃ হুমায়ুন কবির:

কৃষি বিভাগের তথ্য মতে গত বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত সুনামগঞ্জে প্রায় ১শ কোটি টাকার ধান পানিতে তলিয়ে গেছে। হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে সরকার এ বছর বরাদ্দ দিয়েছেন ১ শ ২০ কোটি টাকা।
চমৎকার একটা হিসাব সামনে আসছে!
দেখুন, হাওর রক্ষা বাঁধ নির্মাণ কাজে অপরিকল্পিত ভাবে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ ব্যয় দেখিয়েছেন, ১শ ২০ কোটি,
আর জলে গেছে ১শ কোটি টাকা।
হাওরবাসীর দীর্ঘদিনের কাঙ্ক্ষিত স্বপ্ন এখনও ঝুঁকিতে রয়েছে।
হাওরবাসী ভয় ও শঙ্কা নিয়ে সময় কাটাচ্ছে।
কখন যে ২০১৭ সালের ঘটনা ঘটে একমাত্র আল্লাহ তায়ালা ভালো জানেন।
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পরিকল্পিত ভাবে ও হাওরের প্রকৃত কৃষক সমন্বয়ে পি আই সি গঠন পূর্বক হাওর রক্ষা বাঁধ নির্মাণ করার নির্দেশনা দিয়েছেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ সেই নীতিমালাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে, মোটা অংকের টাকার বিনিময়ে অকৃষকদের পি আই সি দিয়ে এবং অপ্রয়োজনীয় স্হানে বাঁধ নির্মাণ কাজে বরাদ্দ দিলে যা হয়, এর দায়ভার সংশ্লিষ্ট কর্মকর্তারা কোনোভাবেই এড়াতে পারবেন না আপনারা যদি পিআইসি দেওয়ার সময় সঠিক স্থান, যাকে পিআইসি দিবেন কাজ উঠাতে পারবে কিনা পিআইসি দেওয়ার পরে কাজের সঠিক টাইমের মধ্যে কাজ হয়েছে কিনা তা তদারকি করতেন তাহলে এই পরিস্থিতিতে পড়তে হতো না।
এখনও সময় আছে,
হাওরের বাঁধ নির্মাণ কাজে পি আই সি সহ দায়িত্বশীল যাঁরা আছেন, সবাই ঐক্য বদ্ধ ভাবে ঝুকিপূর্ণ বাঁধ পরিদর্শন, তদারকি এবং মেরামত কাজে মনোনিবেশ করলে, সুনামগঞ্জের কৃষকেরা সোনালি ফসল ঘরে তুলতে পারব ইনশাআল্লাহ। আশা করছি কর্তৃপক্ষ
বিষয়টি বিবেচনা করবেন কারণ কৃষক বাঁচলে আপনি বাঁচবেন আমরা বাঁচবো দেশ বাঁচবে এমনটাই আশা হাওরবাসীর।