মোঃ হুমায়ুন কবির
স্টাফ রিপোর্টার
আশুলিয়া ভাদাইল পাবনারটেক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে আশুলিয়ার ভাদাইল উত্তর পাড়া হাউজিং সোসাইটির কবরস্থান সংলগ্ন (গুলিয়ারচর) এলাকায় ঝুমুর বেগম(৩৩ ) নামে এক পোশাক শ্রমিক গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে, ঘটনাটি সোমবার নিজ বাড়ীতে সংঘটিত হয়েছে, নিহত পোশাক শ্রমিক ঝুমুর বেগম পুরাতন ইপিজেড হুপলোন পোশাক কারখানায় কাজ করতেন, এ অবস্থায় সোমবার (৪ মার্চ) বাড়ীতে কেউ না থাকার সুযোগে ঝুমুর বেগম নিজ বাড়ির রান্না ঘরের আড়ার সাথে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে,পরে আশুলিয়া থানা পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।