• ২১শে জুন, ২০২৫ খ্রিস্টাব্দ , ৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ

বামনায় বাবা গ্রেফতার ৪বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত এপ্রিল ৫, ২০২২, ০৯:০৯ পূর্বাহ্ণ
বামনায় বাবা গ্রেফতার ৪বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগে

বামনা(বরগুনা) প্রতিনিধিঃ
বরগুনার বামনায় ৪ বছর বয়সী মেয়েকে ধর্ষনের অভিযোগে তার বাবাকে গ্রেফতার করেছে বামনা থানা পুলিশ। ধর্ষনের শিকার ওই শিশুটি বর্তমানে বরগুনা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ওই শিশুটির বাড়ী বামনা উপজেলার রামনা ইউনিয়নের গোলাঘাটা কড়ইতলা গ্রামে।
গত সোমবার রাতে ওই শিশুটির বাবাকে নিজ বসতবাড়ী উপজেলার গোলাঘাটা কড়ইতলা গ্রাম থেকে গ্রেফতার করেছে পুলিশ। এঘটনায় সোমবার রাতে শিশুটির মা বাদী হয়ে বামনা থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
ধর্ষনের শিকার ওই শিশুটির মা জানায়, মেয়ের ২ বছর বয়স থেকেই তার বাবা মেয়ের দিকে কু-নজর দিতো। গত কয়েক মাস পূর্বে ভোর বেলা সে গোসল করতে গেলে বিছানায় মেয়ের ওপর পাশবিক নির্যাতন করার বিষয়টি দেখে ফেলেন। পরে ঘটনাটি পরিবারের লোকদের জানালেও তারা এব্যাপারে কোন পদক্ষেপ নেয়নি। এর পর প্রায়ই তার মেয়ের স্পর্শকাতর স্থানে হাত দিতো সে। এতে স্থানগুলোতে ক্ষতের সৃষ্টি হয়। দিনদিন মেয়ের অবস্থা আশংকাজনক দেখে গত ২ এপ্রিল মেয়েকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসারত থাকা অবস্থায় স্থানীয় সংবাদকর্মীরা ঘটনাটি টেরপেয়ে বরগুনা পুলিশ সুপার মো. জাহাঙ্গীর মল্লিককে জানায়। পুলিশ সুপারের নির্দেশে বামনা থানাপুলিশ অভিযুক্ত ধর্ষক পিতাকে গ্রেফতার করেন।
বামনা থানার অফিসার ইন চার্জ মো. বশিরুল আলম বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে আমরা অভিযুক্ত পিতাকে গ্রেফতার করি। তার বিরুদ্ধে মামলা নিয়ে আজ মঙ্গলবার সকালে তাকে বরগুনা কোর্টে পাঠিয়েছি।