গৌরনদী প্রতিনিধি :
বরিশালের উজিরপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নে অতি দরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচী প্রকল্পের আওতায় বাস্তবায়িত বিভিন্ন রাস্তা নির্মাণ কাজ পরিদর্শন করা হয়েছে।
বুধবার দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার শিকারপুর, ওটরা, বামরাইল, বরাকোটা ও শোলক ইউনিয়নে বাস্তবায়িত প্রকল্পগুলো পরিদর্শন করেন উজিরপুর উপজেলা নির্বাহী অফিসার ফারিহা তানজিন। পরিদর্শনকালে বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও প্রকল্প বাস্তবায়ন সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।